বেরোবির নামে ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন

১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ PM
বেরোবি লোগো

বেরোবি লোগো © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম ও লোগো ব্যবহার করে একাধিক অননুমোদিত ফেসবুক পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট পরিচালনার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। এসব প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। অননুমোদিত এসব ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন সামাজিক মাধ্যম পেইজ ও গ্রুপ থেকে প্রচারিত ভুল তথ্যের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী ও জনগণ বিভ্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন: কলেজটির ৭০ শিক্ষকের মধ্যে ৫৫ জনের সনদই জাল, তালিকায় অধ্যক্ষও

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বেরোবির অফিসিয়াল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (https://brur.ac.bd/) এবং অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.com/pr.brur) থেকে প্রকাশ করা হয়। অননুমোদিত কোনো ফেসবুক পেইজ, গ্রুপ বা অ্যাকাউন্টের সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৫তম সভায় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে চালু থাকা ফেসবুক পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্টের অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট অ্যাডমিন ও মডারেটরদের আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে তাদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950