কামিলের ফল প্রকাশ, মেধাতালিকায় শীর্ষ সরকারি আলিয়া, দ্বিতীয়-তৃতীয় কোন প্রতিষ্ঠান?

১৩ অক্টোবর ২০২৫, ০২:৪৬ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫১ PM
কামিল পরিক্ষার ফল হস্তান্তর

কামিল পরিক্ষার ফল হস্তান্তর © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯১.৯৭ শতাংশ পরীক্ষার্থী। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে কর্মমূখী ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রুপ দিতে  প্রচেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছরেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেশনজট ও সনদজট মুক্ত হবে বলেও জানান তিনি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী,কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। 

এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন সরকারী মাদরাসা-এ আলীয়া ঢাকা। দ্বিতীয় স্থান অর্জন করেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ঢাকা। তৃতীয় স্থান অর্জন করেন খুলনা আলীয়া কামিল মাদরাসা ও চাদঁপুর জেলার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা।

উল্লেখ্য, ১৪ আগস্ট হতে  ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়  এবং ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.iau.edu.bd পাওয়া যাবে। 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬