রাশেদের স্মরণে সভাপতি পদ স্থায়ীভাবে উৎসর্গ করলো কুমিল্লা এসোসিয়েশন

বজ্রপাতে নিহত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বজ্রপাতে নিহত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে গত রবিবার (৫ অক্টোবর) বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাসেদুল ইসলাম। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের' বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। 

সংগঠনের প্রতি রাশেদের দায়িত্ববোধ এবং ভালোবাসার কারণে সভাপতি পদটি স্থায়ীভাবে উৎসর্গ করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনটিতে 'সভাপতি' পদে কাউকে নিযুক্ত করা হবে না মর্মে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। 

সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আসিফ হাসান প্লাবন বলেন, 'সংগঠনের প্রতি তাঁর অসীম ভালোবাসা, নিষ্ঠা, নেতৃত্বগুণ ও আত্মত্যাগের মাধ্যমে রাসেদ সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা এসোসিয়েশন যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছিল। তাঁর অকালপ্রয়াণে শোকসন্তপ্ত সকল সদস্যের সিদ্ধান্তে কুমিল্লা এসোসিয়েশন, জাককানইবি ঘোষণা করছে যে ভবিষ্যতে এই সংগঠনে আর কোনো সভাপতি পদে কাউকে নিযুক্ত করা হবে না। এই পদ চিরদিনের জন্য রাশেদের নামে উৎসর্গ করা হলো।'

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর রাশেদুল ইসলামের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গত রবিবার (৫ অক্টোবর) দুপুরে তার নিজ এলাকা কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকস্মিক বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এসময় নৌকার আরও দুইজন নারীও মৃত্যুবরণ করেন। 

 

 

 

 

 

 

 

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬