জবি ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা যাচ্ছে

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এমন ইঙ্গিত দিয়েছেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ও উপাচার্য দেশে ফেরার পর এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।

উপাচার্যের কার্যালয় থেকে জানা যায়, একাডেমিক সফরের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এখন আমেরিকায় অবস্থান করছেন। আগামী মাসের (অক্টোবর) ৪ তারিখে দেশে ফিরবেন।  

ভর্তি পরীক্ষার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, এখনো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়নি। ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। উপাচার্য দেশে ফেরার পরে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভুইয়া জানান, ভর্তি পরীক্ষা ডিসেম্বর নাগাদ হতে পারে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। কারণ এখনও এবিষয়ে অফিশিয়াল মিটিং হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে এখনও মিটিং হয়নি। উপাচার্য মহোদয় দেশের বাইরে আছেন। তিনি আগামী মাসের ৪ তারিখে ফিরবেন, ৫ তারিখ থেকে অফিস করবেন। তিনি ফেরার পর মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

জামায়াত-বিএনপিতে থাকা শরিকসহ ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস,…
  • ১৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ১৭ জুলাই ২০২৬
দোয়া করেও কেন পূরণ হয় না সব চাওয়া? কোরআন-হাদিসের আলোকে ব্যা…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার কাণ্ডে নড়েচড়ে বসছে ফিফা
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে জামালপুরে ছাত্রশিবিরের বি…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence