ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন জানালেন জবি উপাচার্য

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ PM
জবি শিক্ষার্থীদের অনশন

জবি শিক্ষার্থীদের অনশন © সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এর আগেও জকসু নির্বাচন হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে এ ঘোষণা দেন উপাচার্য।

শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবি জানালে জবি উপাচার্য বলেন, ‘আমরা নিয়মিত যোগাযোগ করছি। আজও দুপুর ১২টার দিকে তানজিম উদ্দিন (ইউজিসি সদস্য) স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।’

এ সময় শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোডম্যাপ দেবো। তা না হলে সে রোডম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো জকসু বিধি শিগগির অনুমোদন হবে আশা করছি। অনুমোদিত বিধি অনুসারে ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন সম্ভব হবে।

ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের ব্যাপারে অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ক্যান্টিনে খাওয়ার মান বাড়ানোর জন্য কমিটি এরই মধ্যে অ্যাক্টিভেট করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান উন্নতি হবে ইনশাআল্লাহ।

এর আগে এদিন দুপুর ১টা থেকে জকসুর রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি হলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে। ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ক্যাফিটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

এদিন সম্পূরক বৃত্তি এবং জকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় ইউজিসিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু আইন পাসের আলটিমেটাম দেন তারা। ছাত্রশিবিরের জবি শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, জবি শিবিরের সামনেই অর্থ উপদেষ্টার কাছে বিশেষ বৃত্তির চিঠি পাঠান ইউজিসি চেয়ারম্যান।

ট্যাগ: জকসু
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9