নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, থানায় জিডি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ PM
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড © সংগৃহীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন নওগাঁ সদর মডেল থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, নওগাঁ বিশ্ববিদ্যালয় গত ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নামে কোনো ওয়েবসাইট খোলা হয়নি। কিন্তু কিছু অসাধু চক্র এ বছরের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট চালু করে এবং সেখানে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে বিশ্ববিদ্যালয় নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন জানান, ভুয়া ওয়েবসাইটের বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় এবং সোমবার বিকালে নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। একই সঙ্গে ভুয়া ওই সাইটের লিংক অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ভুয়া ওয়েবসাইট চালানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে খুব তাগাতাড়ি আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9