অজ্ঞান করে কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা করেন কবিরাজ

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
কুবি শিক্ষার্থী হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ

কুবি শিক্ষার্থী হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা হত্যার ঘটনার মূলহোতা মোবারক হোসেনকে নগরীর দুর্গাপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন। গতকাল সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়া সেই কবিরাজই তিনি। 

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা রেলস্টেশন থেকে অন্যাত্র পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত পানি পড়া, বোতল, জামা কাপড় উদ্ধার করা হয়েছে। এছাড়াও চুরি হওয়া ৪টি মোবাইল ও একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মোবারকের আগে থেকেই এই পরিবারে যাতায়াত ছিল। যে কারণে সে এই সুযোগটা নিয়েছে। তবে সে কেন হত্যা করেছে এটা আমরা এখনো জানতে পারিনি। তিনি এই পরিবারে পানি পড়া আর ঝাড়ফুঁক করতেন। হত্যার আগে তিনি প্রায় তিন ঘণ্টা ধরে তাদেরকে পানি পড়া ও ঝাড়ফুঁক করে অজ্ঞান করা হয়। এরপর তার মাকে শ্বাসরোধ করে এবং সুমাইয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে গতকাল দুপুর আড়াইটায় তাদেরকে হত্যা করা হয়েছে। এখানে পরিবারের কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি। আমরা সব উদ্ধার করার চেষ্টা করতেছি। বিকালের মধ্যে আপনাদেরকে আমরা প্রেস রিলিজ দিয়ে দেব।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬