জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

২৭ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৬ PM
লোগো

লোগো © ফাইল ফটো

গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চাহিদার আলোকে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পেশাগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, প্রতিটি কলেজকে সংযুক্ত নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয়, ভর্তি সংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন নম্বর, অভিভাবকের নাম, আহত হওয়ার স্থান ও তারিখ, স্বাস্থ্য অধিদপ্তরের কেস আইডি নম্বর এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সংগ্রহ করতে বলা হয়েছে। এ তথ্য হার্ডকপিতে সংরক্ষণের পাশাপাশি অনলাইনে পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী কলেজ কর্তৃপক্ষকে http://collegeportal.nu.ac.bd এ লগইন করে “জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীর তালিকা” শিরোনামের লিংকে প্রবেশ করে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে তথ্য পাঠাতে হবে। এ ছক পূরণের সময় শিক্ষার্থীর ছবি সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তথ্য যাচাই-বাছাই করে সঠিকভাবে পাঠানোর জন্য কলেজ অধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে চিঠির অনুলিপি আকারে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি দপ্তর, ভাইস-চ্যান্সেলরের দপ্তর, ট্রেজারার দপ্তর, প্রো-ভাইস-চ্যান্সেলর দপ্তর ও রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে। 

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9