জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ

২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আজ রবিবার (২৪ আগস্ট) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে শুরু হতে যাচ্ছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ১৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত। সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রে নকল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র, কেন্দ্র তালিকা ও বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।

 

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬