বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প

২১ আগস্ট ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত © টিডিসি ফোটো

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে একটি অস্থায়ী বুথে এই সেবা কার্যক্রম চলে।

এই মেডিকেল ক্যাম্পে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফ্রি মেডিসিন প্রদান, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই (ওজন ও উচ্চতা) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয়, এবং গাইনি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ। এছাড়া অনিয়মিত মাসিক, পিরিয়ডের ব্যথা, হরমোন সমস্যা, হোয়াইট ডিসচার্জ ইনফেকশন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ও ইমার্জেন্সি পিল সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিং সেবাও দেওয়া হয়।

ডা. ফরিদা বেগম, ডা. সানজিদা ইসলাম এবং ডা. মিতানূর রহমান দিনভর অসংখ্য শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দেন। তাদের এই ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেবা গ্রহণকারী শিক্ষার্থী লিজা আক্তার বলেন, ‌‌‘অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো বিব্রতকর কাজ দিয়ে শুরু না করে ছাত্রী সংস্থা মেডিকেল সেবার মতো দারুণ একটি কাজের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা চাই ভবিষ্যতে তাদের এমন কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক।’

আরেক শিক্ষার্থী সাইমা চৈতী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। এটি মেয়েদের জন্য বিশেষ সেবা। অনেক সময় মেডিকেল দূরে হওয়ায় সেখানে যাওয়া হয় না। কিন্তু ইসলামী ছাত্রী সংস্থা ক্যাম্পাসের ভেতরেই সেবা দেওয়ায় আমরা অনেক খুশি এবং উপকৃত হয়েছি। আমি সুগার, ওজন ও ব্লাড প্রেসার পরীক্ষা করিয়েছি। এমন ভালো কাজ তাদের হাত ধরে আরও হোক। আমার বিশ্বাস, আমাদের সাড়া পেয়ে তারাও সন্তুষ্ট হয়েছে।’

ডা. মিতানূর রহমান বলেন, ‘ইসলামী ছাত্রী সংস্থার এই ফ্রি মেডিকেল ক্যাম্প নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এখানে সেবা দিতে পেরে আনন্দিত। আমার আগে আরও দুজন ডাক্তার এখানে সেবা দিয়েছেন। অসংখ্য শিক্ষার্থী তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদের জানিয়েছেন এবং আমরা সেই অনুযায়ী চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার চেষ্টা করেছি। এ ধরনের উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত।’

ইসলামী ছাত্রী সংস্থার ববি শাখার সেক্রেটারি জাকিয়া শারমিন বলেন, ‘আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। বিগত সরকারের আমলে আমরা প্রকাশ্যে কাজ করতে পারিনি, তবে এর আগেও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে শিক্ষার্থীদের পাশে ছিলাম। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও আমাদের এই সেবা গ্রহণ করেছেন। আমরা যা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছি।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9