জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৯ আগস্ট ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৬:১৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ অক্টোবর তারিখে শেষ হবে। এবারের পরীক্ষায় টানা সূচি মেনে মাত্র ২৭ দিনের মধ্যেই সম্পন্ন করা হবে সব কটি পরীক্ষা। তবে মাঝখানে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ও তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে প্রবেশের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং তা প্রদর্শন করতে হবে।

পরীক্ষা-সংক্রান্ত প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://ems.nu.ac.bd) থেকে কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করে প্রিন্ট করবেন। প্রবেশপত্রে অধ্যক্ষের স্বাক্ষর থাকতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ দিন আগে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

এ ছাড়া কেন্দ্র সচিব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর উপস্থিতির তালিকা ডাউনলোড করে দুটি কপি প্রিন্ট করবেন। একটি কপি কলেজে সংরক্ষণ করতে হবে এবং অপর কপিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) এ প্রকাশিত হবে। অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনানুষ্ঠানিক উৎস থেকে পাওয়া তথ্যকে গ্রহণযোগ্য মনে করা হবে না।

রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল ট…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9