মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ

১৮ আগস্ট ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ © সংগৃহীত

শিক্ষার্থীদের তোপের মুখে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছেড়েছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। 

জানা গেছে, অধ্যক্ষকে  আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীদের একটি অংশ। বেলা ১২টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাকির হোসেন কলেজে আসার খবরে শিক্ষার্থীরা তার কক্ষে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলে তিনি মুচলেকা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

মুচলেকায় সাকির হোসেন লেখেন, আনন্দ মোহন কলেজের চলমান সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত আমি কোনো দায়িত্ব পালন করব না।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন আওয়ামী লীগের দোসর। তাঁর ছোট ভাই রাকিব হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাকিব বৈষম্যবিরোধী আন্দোলনে সাগর হত্যা মামলার আসামিও। তাই অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আনন্দ মোহন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান খান সাদি বলেন, শিক্ষার্থীদের তোপের মুখে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন স্যার। সহকর্মী হিসেবে স্যারকে আমি অটোরিকশা করে বাসায় পৌঁছে দেই।

এর আগে, গত ৩ অগাস্ট ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মো. সাকির হোসেন। তার আগে ৩ জুলাই উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক সাকির উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

সিনেমার বাজেট ২৫ কোটি, ৩১০ কোটি আয় করে ইতিহাস গড়ল ‘বেথলেহেম…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহ কি আজও প্রাসঙ্গিক?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় শিশুশিক্ষার্থী কলি হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার, …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী ও আশপাশের ৩৪ এলাকায় ২৪ ঘণ্টা জরুরি গ্যাস শাটডাউন বি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন অভিজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬