যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষক বরখাস্ত

০৪ আগস্ট ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM
ড. মো. হারুন-অর রশিদ ও বেরোবি লোগো

ড. মো. হারুন-অর রশিদ ও বেরোবি লোগো © টিডিসি সম্পাদিত

যৌন হয়রানির অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ সই করা এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যত বড় ব্যক্তিই হোক না কেন যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পায় না পায় সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিবেন।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬