কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সুবিধা কলেজ শিক্ষার্থীরা পাবেন কিনা প্রশ্নের জবাবে যা পাওয়া গেল

০৪ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। মোট ২৩টি বিষয়কে সামনে রেখে চলবে এর প্রক্রিয়া। পরবর্তীতে ধীরে ধীরে এই পরিসর বাড়ানো হবে। বিষয়গুলো নিয়ে সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন শিক্ষা সংশ্লিষ্টরা; যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বের বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী শিক্ষা কার্যক্রম সমাপ্ত করবেন। অধ্যয়নরত শিক্ষার্থীদের সময়মতো পরীক্ষা নেওয়া, রেজাল্ট দ্রুত প্রকাশ করা, সেশনজট কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাত কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর বর্তমান শিক্ষার্থীদের অবস্থা এবং তারা এই সুবিধা পাবেন কিনা সম্পর্কে জানতে সংবাদ সম্মেলনে এক প্রশ্ন করলে জবাবে ইউজিসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, বর্তমান শিক্ষার্থীরা বিদ্যমান কাঠামোতে আছে। তারপরও আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে তারপর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘বর্তমান কাঠামোর সঙ্গে ওই কাঠামো (সামনের আইন) চলছে না। দুটো সেপারেট’। পরবর্তীতে কী হবে, সেটা আলোচনা সাপেক্ষের বিষয়।’

বিদ্যমান শিক্ষার্থীদের সার্টিফিকেটে কলেজ নাকি বিশ্ববিদ্যালয় থাকবে— এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে কাজ চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের দায়িত্ব ঢাকা কলেজের বিপরীতে বাঙলা কলেজকে দেওয়া হবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যের বিষয়ে বলেন, ঢাকা কলেজ কিংবা বাঙলা কলেজের বিষয়টি চূড়ান্ত নয়। এটা আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির পার্থক্য কোথায় প্রশ্নের জবাবে ইউজিসি সদস্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে দ্বিতীয় বর্ষ পর্যন্ত সবাই নন-মেজর কোর্স পড়বেন, এরপর সবার ডিসিপ্লিন নির্ধারণ হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, নন-মেজর কোর্স করার পর নির্দিষ্ট মার্কস বেধে দেওয়া হবে, সেখানে ওই পর্যন্ত মার্কস পেলে সে হয়তো অ্যাকাউন্টিং পড়তে পারবে কিংবা ম্যানেজমেন্ট পড়তে পারবেন। এ ধরনের নজির পৃথিবীর কোথাও আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হয়তো অ্যাভেইলেবল না, কিন্তু বিশ্বের অনেক মডেল যাচাই করে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে এমন প্রতিষ্ঠানে রূপ দেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, সেটা মেনে নেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে যেটা ভালো হবে, সেটাই করা হবে। আমরা সুন্দর একটা সমাধানে যাব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা কলেজ নয়, প্রত্যেকটা কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে নিয়েই আমরা বেস্ট কিছু আশা করছি।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence