জকসুর রোডম্যাপ দিতে প্রশাসনকে আল্টিমেটাম

৩০ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:৪৭ AM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন এবং সম্পূরক বৃত্তির রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ মানববন্ধন হয়।

তবে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ‘আমরা টানা তিনদিন ধরে যমুনায় অবস্থান করে আমাদের দাবিগুলো আদায় করে ঘরে ফিরেছিলাম। কিন্তু আমাদের সেই আদায় করা দাবিগুলো বাস্তবায়ন করে দেখাতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব সংগঠন স্মারকলিপি, বিক্ষোভ মিছিল কিংবা মানববন্ধন করে এই দাবিগুলো জানলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ভূমিকা রেখেছে, আজ যদি ডাকসু, জাকসু, রাকসু নির্বাচন হতে পারে তাহলে কেন জকসু নির্বাচন হবে না, সেই জবাব প্রশাসনকে দিতে হবে। 

ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, ছাত্রসংদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হয়। তারা সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। ক্যাম্পাসকে নিরাপদ রাখা, ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ কিভাবে তৈরি করা যায় সেটা তারা নির্ধারণ করেন।    আগামী দুই কর্মদিবসের মধ্যে আমাদের বলতে হবে যে, কবে থেকে শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবে এবং কবে জকসু রোডম্যাপ ঘোষণা করা হবে।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, ‘অছাত্র বা অবসরের কাছাকাছি বয়সের কেউ নয়, ছাত্রত্ব বজায় রাখা শিক্ষার্থীদের দিয়েই জকসু নির্বাচন দিতে হবে। এটি আমাদের সাংবিধানিক অধিকার।’

দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘একটি ক্যাফেটেরিয়া ছয় মাসেও শেষ করতে পারেনি এ প্রশাসন। আমরা এ প্রশাসন এনেছি, দরকার হলে বিদায়ও জানাবো।’

ছাত্রশিবিরের শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আগামী দুই কার্যদিবসের মধ্যে জকসুর রোডম্যাপ ঘোষণা না করা হলে আমরা আবারও কঠোর আন্দোলনের পথে যাবো, যার পরিণতি কী হবে তা প্রশাসনই ভেবে নেবে।’

ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী, ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬