জানা গেল গুচ্ছের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ

২৯ জুলাই ২০২৫, ১২:৫৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ৩ আগস্ট শুরু হয়ে চলবে ৭ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত গুচ্ছের ভর্তি কমিটির মিটিং শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এজন্য পূর্বে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ সব কাগজপত্র সংগ্রহ করতে না পারলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি গ্রহণ করবে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজপত্র জমা দিতে হবে।

অধ্যাপক আনোয়ারুল আজীম আরও জানান, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

তিনি আরও বলেন, পূর্বঘোষিত পঞ্চম মেধা তালিকার মাধ্যমে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে ক্লাস শুরুর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে, তাহলে জরুরি মিটিং করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে।

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9