উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

২১ জুলাই ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:৫০ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার-২০২৫ এর ফলাফল আজ সোমবার (২১ জুলাই) দুপুরে প্রকাশিত হয়েছে। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এর অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ এই ফলাফল প্রকাশ করেন।

জানা গেছে, এবারে পাসের হার শতকরা ৬০ দশমিক ৭১। বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ১ম ও ২য় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ৩০ হাজার ১৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৮ হাজার ৭১০ জন। 

উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৫৪ জন। ফলাফল সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬