জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

২০ জুলাই ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০২:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২১ জুলাই)। গত ২৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্নাতক-পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম।।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী ৩ জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এটি না করা হলে, দ্বৈত ভর্তির কারণে ওই সব শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে।

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস, থাকছে…
  • ১৭ জুলাই ২০২৬
দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা
  • ১৭ জুলাই ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ করল প্র…
  • ১৭ জুলাই ২০২৬
এনএসইউতে সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্বোধন
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন পোস্ট
  • ১৭ জুলাই ২০২৬
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence