গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬ জুলাই ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৯:১৯ AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে ৩০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে নাহিদ ইসলামের নির্দেশে ব্লকেড তুলে নেওয়া হয়।

ব্লকেডে শিক্ষার্থীরা, ‘গোপালগঞ্জে হামলা কেন, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই’; ‘গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি, একটা একটা লীগ ধর, ধইরা ধরইরা জেলে ভর’; ‘ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’; ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ,; ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’য় নাগরিক পার্টির নেতাকর্মীর ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা চালায়৷

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬