কবি নজরুল কলেজে শহীদের স্মরণে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ জুলাই ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৬:৪৪ AM
কলেজ অডিটরিয়ামে ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

কলেজ অডিটরিয়ামে ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় © টিডিসি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) সকালে কবি নজরুল সরকারি কলেজে এ আয়োজনের শুরুতেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জুলাইয়ের শহীদদের স্মরণে সচিত্র পোস্টার প্রদর্শন করেন। এসব পোস্টারে উঠে আসে ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগের করুণ ইতিহাস।

পরে কলেজ অডিটরিয়ামে ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ হায়দার মিঞা এবং মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল আলম মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য শিক্ষকরা। এ ছাড়া কলেজ শাখার সব ছাত্র রাজনৈতিক নেতারা বক্তব্য প্রদান করেন এবং রক্তাক্ত জুলাইয়ের প্রেক্ষাপটে তাদের নিজ নিজ ভূমিকা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক মিলকী আমাতুল মুগনি রক্তাক্ত জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: আটকা হাসনাত-সারজিসরা, সমাবেশস্থলে আগুন, রণক্ষেত্র গোপালগঞ্জ

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা বলেন, রক্তাক্ত জুলাই কোনো কল্পিত কল্পনা নয় । এই যে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব এই শৈশব। পাশাপাশি, তরুণ প্রজম্মকে এই রক্তাক্ত অধ্যায় থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘কবি নজরুল সরকারি কলেজে যারা শহীদ ও আহত হয়েছে এবং যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রতি আমার মোবারকবাদ ও শুভেচ্ছা। রক্তাক্ত জুলাই আমাদের  রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিদুর অধ্যায় যা আজও গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য লড়াইয়ের প্রেরণা জোগায়।’

কলেজের সব শহীদ এবং বাংলাদেশের সব শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে তিনি, কলেজের সব শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের ঐতিহাসিক জুলাইয়ের প্রেক্ষাপট ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আয়োজনের শেষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের  আয়োজন করা হয় এবং সবার জন্য দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করে।

মধুমতি ব্যাংক চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৬ জুলাই পর্যন্ত
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি
  • ১৪ জুলাই ২০২৬
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটি…
  • ১৪ জুলাই ২০২৬
পরীক্ষার্থীদের বড় অংশ দুর্ভোগে পড়েনি: ড. মাহ্‌দী আমিন
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ ও আওয়ামী শিক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ চট্টগ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence