ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪ জুলাই ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১০:৩৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটিকে ঘটনার প্রকৃত কারণ, তথ্য উৎঘাটন ও প্রয়োজনীয় সুপারিশসহ ১০ (দশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন বা সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিনিধিদের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো।’

কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম। সদস্যসচিব সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘হিট প্রজেক্টের কাজে ঢাকায় যাচ্ছি। এখনো চিঠি হাতে পাইনি। ১৬ তারিখে ক্যাম্পাসে ফিরব। তারপর দেখব।’

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬