চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

১৪ জুলাই ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৭:৫১ PM
সাংবাদিকদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময় © টিডিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গত ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত চীন সফরে করেন। 

সোমবার (১৪ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তিনি এ সফরের বিস্তারিত তুলে ধরেন।

উপাচার্য জানান, সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়ন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে এ সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে। পরে আরও সুনির্দিষ্টভাবে করা হবে।

উপাচার্য আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেন চীনে স্কলারশিপের ব্যবস্থা করা যায় তার জন্যে কাজ শুরু করা হবে।

মতবিনিময়কালে প্রো-ভাইস চ্যান্সেলর উপাচার্য ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার উপাচার্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপাচার্য ড. মো. মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক উপাচার্য ড. মো. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা উপাচার্য ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর উপাচার্য ড. মো. শাহীনুজ্জামান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান  উপস্থিত ছিলেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬