পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

১১ জুলাই ২০২৫, ১১:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, প্রতিবাদে কুবিতে বিক্ষোভ © সংগৃহীত

চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে এক ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে, ভোলায় ধর্ষণ কেন? তারেক রহমান জবাব দে, যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন, আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই সহ আরও নানা প্রতিবাদী স্লোগান।

আন্দোলন শেষে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মো. রাশেদুল হাসান বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে একটি দল এখনো ক্ষমতায় আসেনি, অথচ জনগণের ক্ষোভ ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক দলের বন্ধুরা হাসিনার পতনের আন্দোলনে রাজপথে রক্ত ঝরিয়েছে। কিন্তু আজ তাদেরই দলের কর্মীরা রাজপথে পাথর দিয়ে মানুষ হত্যা করছে। আমরা যে রাষ্ট্র নির্মাণের জন্য সংগ্রাম করেছি, তা এখনও বাস্তবায়ন করতে পারিনি। 'সংস্কার-সংস্কার' করতে গিয়ে সংস্কারের 'স' পর্যন্ত হয়নি। এখনো যারা ক্ষমতায় আসেনি, তারা মনে করছে তারাই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আছে। ইন্টারিম সরকার যে একটি ব্যর্থ সরকার, তা বারবার প্রমাণিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, আজকে মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে। বিএনপি চাঁদার জন্য একজন মানুষকে হত্যা করেছে। আমরা কখনোই চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দিতে পারি না। বিএনপি যদি চাঁদাবাজদের রুখতে না পারে, তাহলে তরুণ সমাজ মোক্ষম জবাব দেবে। বিএনপির বড় বড় চাঁদাবাজ নেতাদের বলছি—আপনারা আপনাদের উচ্ছৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করুন, না হলে এই দেশের জনগণ আপনাদের জবাব দেবে। এ দেশের মানুষ এখন কথা বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, এখন আর মুখ বন্ধ করে সহ্য করবে না।

ট্যাগ: কুবি
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9