জবির ইসলামের ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি খলিল, সম্পাদক মামুন

১১ জুলাই ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৮:৩২ AM
মো. খলিলুর রহমান  ও মোহাম্মদ মামুন ভূঁইয়া

মো. খলিলুর রহমান ও মোহাম্মদ মামুন ভূঁইয়া © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) মোহাম্মদ মামুন ভূঁইয়া।

কমিটিতে সহসভাপতি পদে মনোনীত হয়েছেন- মো. আলী হাওলাদার, সৈয়দ অহিদুজ্জামান নিক্সন, মুসা আহমেদ মাসুদ, মনিরুজ্জামান মনির, আবু ইউসুফ, বোরহান উদ্দিন, কাজী শহীদ, মনিরুজ্জামান, ফরিদ শেখ, হেমায়েত উদ্দিন, জুলকার নাঈন, নেছার আহমেদ, ওয়াহিদ শেখ, মো. আমিরুল ইসলাম সানী, শাহ জামাল, খালেদ মাহমুদ, আবু হেনা রনি, ইকবাল হুসাইন, নাজমুল হুদা, মো. জুলিয়াস সিজার এবং মো. শোয়েব।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক হোসাইন, আসাদুজ্জামান, শাহ-আলম, ড. শাফায়েত হোসেন, মো. মোস্তফা জামান ও রাজ রাশেদ।

এ কমিটিতে কোষাধ্যক্ষ পদে আছেন মো. সাইফুর রহমান (ফাহাদ), সাংগঠনিক সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেন ও দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান সাদ। এছাড়া অন্য পদগুলোতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে পদ পেয়েছেন।

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা খানমসহ বিভাগের অন্য শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬