জুলাইয়ে জবি শিক্ষার্থীর ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা আটক

০৯ জুলাই ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৪৬ PM
শিক্ষার্থীর ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা আটক

শিক্ষার্থীর ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা আটক © সংগৃহীত

চব্বিশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীর ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

হামলাকারী ছাত্রলীগ নেতার নাম আল মামুন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-স্কুলবিষয়ক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের শিক্ষার্থী। তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ মেম্বার আব্দুল মালেকের ছেলে।

আশরাফ আরেফিন বলেন, সেদিনের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছি। ১ বছর হয়ে গেছে এখনও মেডিসিন ছাড়তে পারলাম না। আর হামলাকারীদেরও কোন দৃষ্টান্ত মূলক শাস্তি নাই। এখনো হামলাকারীরা মুক্ত আকাশে ঘুরে ফেরে। এত শহীদ এত আহত ব্যক্তি যে উদ্দেশ্যে রক্ত দিলো সেখান থেকে রাজনৈতিক দল ও নেতারা অনেক দূরে সরে গেছে।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন ছাত্রলীগ নেতা আল মামুন। সামাজিক যোগাযোগমাধ্যম উপদেষ্টা আসিফ মাহমুদের এক পোস্টে ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার সময় তার হাতে হকস্টিক নিয়ে দৌড়ানোর দৃশ্য চোখে পড়লে তাকে আটক করে নোবিপ্রবি শিক্ষার্থীরা। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযোগ রয়েছে, তিনি ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত হামলায় সরাসরি অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।

তবে জিজ্ঞাসাবাদে জবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ এবং সেখানে তার উপস্থিতির বিষয়টি অস্বীকার করেন আল মামুন। তবে তিনি ছাত্রলীগের পোস্টধারী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রমে অংশ নিয়েছেন বলে স্বীকার করেছেন।

সর্বশেষ তথ্যমতে, তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তাকে আটক করে নিয়ে গেছে।

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9