কবি নজরুল কলেজে সিওয়াইবির উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ

০২ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৩২ AM
কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নমূলক দিকনির্দেশনা দেওয়া হয়

কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নমূলক দিকনির্দেশনা দেওয়া হয় © টিডিসি

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়্যুথ বাংলাদেশের (সিওয়াইবি) উদ্যোগে ও কনসাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা।

সিওয়াইবির সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওয়াইবির কলেজ শাখার সভাপতি মো. আশিকুর রহমান সরল। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে কনসাস কনজুমার্স সোসাইটির নির্বাহী পরিচালক এবং দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহবুব ডিজিটাল জগতে চাকরির সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক জাহিদুর ইসলাম মিয়াজী। এ ছাড়া অফিসিয়াল সিভি লেখার কৌশল সম্পর্কে আলোচনা করেন বিডি জবস ডট কম এর এজিএম মুহাম্মদ আলি ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘তোমরা যারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে এ অনুষ্ঠানে এসেছ তাদের ধন্যবাদ। অল্প সময় অবলোকন করে বুঝতে পারলাম অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয় আছে। আমি আশা করি, ক্যারিয়ারভিত্তিক এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে।’

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9