জুলাই আন্দোলনের শহীদের নামে তিতুমীর কলেজে নতুন ছাত্রাবাস উদ্বোধন

০১ জুলাই ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ PM
নতুন ছাত্রাবাস উদ্বোধন

নতুন ছাত্রাবাস উদ্বোধন © টিডিসি ছবি

সরকারি তিতুমীর কলেজে নবনির্মিত ১০ তলা বিশিষ্ট শহীদ মামুন ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১২টায়  ফিতা কেটে এই নতুন ছাত্রাবাসের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের  সম্পাদক ড. আতিকুজ্জামান। এ ছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে আমরা কিছু করতে পারিনি। কিন্তু এই ছাত্রাবাসের নাম রাখা হয়েছে আমাদের শিক্ষার্থী জুলাইয়ের শহীদ মামুনের নামে। আশা করি, এর মাধ্যমে আমরা একটু হলেও জুলাইয়ের স্মৃতি বহন করতে পারব।’

কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যই এই ছাত্রাবাস নির্মাণ করে দিয়েছে। আশা করি শিক্ষার্থীরা এখানে সুন্দর পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।’ 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যেহেতু এখানে পড়াশোনা করতে এসেছ, তাই আশা করি মনোযোগ সহকারে পড়াশোনা করে তোমরা এই কলেজের মুখ উজ্জ্বল করবে।’

উল্লেখ্য, শহীদ মামুন ছিলেন জুলাই বিপ্লবে তিতুমীর কলেজের একমাত্র শহীদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন। শহীদ মামুন মিয়ার সাহসিকতা, ত্যাগ ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন ছাত্রাবাসের নামকরণ করে ‘শহীদ মামুন ছাত্রাবাস’।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9