ইবির চারুকলায় ব্যবহারিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি মাত্র ২৫ শতাংশ

২৭ জুন ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
চারুকলার ভর্তি পরীক্ষা

চারুকলার ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তিচ্ছু ৭৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন পরীক্ষায় অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর ২৫ শতাংশ। 

শুক্রবার (২৭ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

কেন্দ্র পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, গুচ্ছের ২৪-২৫ সেশনের পরীক্ষার ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। আমি আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬