দীর্ঘদিন অবহেলার পর অবশেষে সংস্কার সম্পন্ন ‘নজরুল ভাষ্কর্য’

২০ জুন ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
নজরুল ভাষ্কর্য

নজরুল ভাষ্কর্য © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ২০০৬ সালে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত হয় কবির নামে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে কবির সম্মানে স্থাপিত ‘নজরুল ভাষ্কর্য’ দীর্ঘদিন অবহেলার পর নির্মাণ কাজ শেষে পরিপূর্ণ গঠনে এসেছে। 

২০১৭-১৮ অর্থবছরে শুরু হওয়া নজরুল ভাস্কর্য নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের জুন-জুলাইয়ে। তবে নির্ধারিত সময়ের দুই বছর পর অসম্পূর্ণ অবস্থাতেই ২০২১ সালের ২৫ মে কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে উদ্বোধন করা হয় নজরুল ভাস্কর্যটি। অসম্পূর্ণ ভাস্কর্যের নিচের অংশ সাদা কাপড়ে মুড়িয়ে এবং লালগালিচা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান এটির উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর তার দ্বায়িত্বকালীন সময়ে এই ভাষ্কর্যের কাজ সম্পন্ন করার কথা থাকলেও সম্পন্ন হয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন প্রশাসন দ্বায়িত্ব পাওয়ার পর এই ভাষ্কর্যের বাকি অংশের কাজ ১২৬ তম নজরুল জন্মজয়ন্তীর পূর্বেই সম্পন্ন করা হয়। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওয়াকিয়াহ হক খান তরী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, নজরুল ভাস্কর্যটির সাম্প্রতিক সংস্কারের পর এখন এটি অনেক বেশি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। লাল ইটের বেদি, পাশে ফুলের গাছ আর লাইটিংয়ের ছোঁয়ায় জায়গাটি এখন আরও প্রাণবন্ত মনে হয়। আগে এটি শ্যাওলা পড়ে অবহেলিত অবস্থায় ছিল,  কিন্তু এখন ভাস্কর্যটির চারপাশে একটা সৌন্দর্যের আবহ তৈরি হয়েছে। সংস্কারের এই উদ্যোগ নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্যও বাড়িয়েছে।

সম্পূর্ণ নির্মাণ শেষে ভাষ্কর্যটির নান্দনিকতা শিক্ষক-শিক্ষার্থীদের বেশ আকর্ষণ তৈরি করেছে। ফোকলোর বিভাগের শিক্ষার্থী ওমর তারিক বলেন, এর আগে জায়গাটি বেশ অপরিষ্কার থাকতো। এর আশেপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকতো। সন্ধ্যার পর অপরিচিত কারো এখানে যে ভাষ্কর্য আছে তা সহজেই চোখে পড়তো না। এখন জায়গাটি বেশ চমৎকার হয়েছে। আমাদের দাবি থাকবে ভাষ্কর্যটির যেন যত্ন নেওয়া হয়।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ডেইলি ক্যাম্পাসকে বলেন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু আমাদের বিদ্রোহের প্রতীক নন, তিনি আমাদের চেতনার বাতিঘর। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার একমাত্র ভাস্কর্যটি দীর্ঘদিন ধরেই অবহেলিত  ছিলো। আমরা অবহেলিত ভাস্কর্যটির কাজ সম্পূর্ণ করা এবং সৌন্দর্য বর্ধনের মাধ্যমে জাতীয় কবির স্মৃতিকে ধারণ এবং তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা প্রকাশ করেছি।’

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9