গণমাধ্যমকে ফ্যাক্টচেকিং করে সত্য তুলার আহ্বান এনসিপি নেত্রীর

২০ জুন ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
জবি সাংবাদিক সমিতির দুই দশপূর্তিতে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

জবি সাংবাদিক সমিতির দুই দশপূর্তিতে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন © সংগৃহীত

গণমাধ্যমকে ফ্যাক্টচেকিং করে সত্য তুলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, এখন সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে নির্বাচন। আমরা আশা করি, একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু নতুন রাজনৈতিক সরকার আসবে, তারাও যদি গনমাধ্যমকে নিজেদের তোষণযন্ত্র বানিয়ে ফেলে তাহলে প্রকৃতভাবে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব না। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। 

আজ শুক্রবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

এনসিপি নেত্রী মনিরা শারমিন বলেন, ‘রাজনীতিবিদ হিসেবে আমার দায় হচ্ছে গণমাধ্যমকে স্বাধীনতা দেয়া। সবার আকাঙ্খা আছে ক্ষমতার কাছাকাছি থাকার। বিগত সময়ে গণমাধ্যম আমাদের সাপোর্ট দেয়নি। বিগত সময়ে গণমাধ্যমও ফ্যাসিবাদী আচারণ করেছে। বিভিন্ন গণমাধ্যম জুলাই বিপ্লবকে শুধু মাত্র আন্দোলন বলে। অনেক গণমাধ্যম জুলাই বিপ্লবকে ধারণ করে না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু ফ্যাক্টচেকিং করে সত্য তুলে ধরতে হবে।গণমাধ্যমকে আরো দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গনতন্ত্র পুনরুদ্ধারে। 

আলোচনা সভায় জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন ও সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমীন; জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.রইছ উদ্দীন; জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব শহীদ চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়েত ইসলামির ঢাকা মহানগর দক্ষীনের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজামুল হক নাঈম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

 

ট্যাগ: এনসিপি
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৮ সেপ্ট…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9