নিজ বাড়ি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৯ জুন ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
লাশ উদ্ধার করেছে পুলিশ

লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

মাহফুজা আফরিন উপমা (২৩) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আাজ সোমবার (৯ জুন) নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার (৮ জুন) রাত ১১টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন আজ সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে গিয়ে জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ফ্যানের হুকে ওড়না ঝুলিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬