মেসে ও ভাড়া বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ‘মধ্যাহ্নভোজ’ ববি শিবিরের

০৮ জুন ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৭:১৭ PM
ববি শিক্ষার্থীদের জন্য ‘মধ্যাহ্নভোজ শিবিরের

ববি শিক্ষার্থীদের জন্য ‘মধ্যাহ্নভোজ শিবিরের © টিডিসি ফটো

মেসে ও ভাড়া বাসায় অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মধ্যাহ্নভোজের আয়োজন করে ববি  ছাত্রশিবির। শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে কুরবানির পর দুপুর ২ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় মধ্যাহ্নভোজ শুরু হয়। 

শিবিরের মধ্যাহ্নোভোজে মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বীদের জন্যেও ছিল বিকল্প ব্যবস্থা। মেয়ে শিক্ষার্থীদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা ও পার্সেলের সুবিধা। ঈদের দুইদিন আগে থেকে ববি শাখা শিবিরের নিজস্ব ফেসবুক পেজে ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রচার ও ফ্রি রেজিস্ট্রেশন করান তারা।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি  আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বরিশালে অবস্থানরত সকল কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। কর্মচারীদের পরিবারের কাছেও কুরবানির প্যাকেজ পৌঁছে দেয়া হয়েছে। 

এ ছাড়াও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় আহত এবং অসহায় পরিবারগুলোর কাছে কুরবানির প্যাকেজ পৌঁছে দেয়া হয়েছে। এটা ছিল ব্যতিক্রমী এক অনুভূতি, আমার জীবনের এটা একটা স্মরণীয় ঈদ হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মাঝে এক অসাধারণ ঈদ অনুভূতি লক্ষ্য করেছি, যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় পরবর্তী বছরগুলোতে প্রতিটি ঈদের উদ্‌যাপন বিশ্ববিদ্যালয় পরিবারকে সাথে নিয়ে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে, ইনশাআল্লাহ।’

হতাহতদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে:…
  • ২৮ আগস্ট ২০২৬
তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬