তিতুমীর কলেজে সিট বণ্টন নিয়ে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

৩১ মে ২০২৫, ১২:১৩ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১২:২৬ PM
ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ © টিডিসি সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজে শহীদ মামুন হলের সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩০মে) সন্ধ্যায় কলেজের শাকিল চত্বরে বৈশাখী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এতে পাঁচ জন আহত হয়েছেন।

জানা গেছে, তিতুমীর কলেজের শহীদ মামুন ছাত্রাবাসের সিট বরাদ্দের তালিকা প্রকাশ হওয়ার পর থেকে  কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন গ্রুপের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়।

তিতুমীর কলেজ ছাত্রদলের একাংশের অভিযোগ, কলেজ প্রশাসনের সাথে আঁতাত করে সিট বণ্টনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে।  কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা নিজের অনুসারীদের জন্য অধিকাংশ সিট নিশ্চিত করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রদলের অপর অংশ। এ ঘটনার জের ধরে আজ কলেজ ক্যাম্পাসে সদস্য সচিব সেলিম রেজার অনুসারীদের ওপর  হামলার ঘটনা ঘটায় ছাত্রদলের একাংশ।

আরও পড়ুন: নারীকে লাথি মারা সেই আকাশ জামায়াতের কর্মী, বহিষ্কার

এতে যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, আক্কাসুর রহমান আঁকী হল ছাত্রদলের সভাপতি ত্ব-হা আকন্দ, আহ্বায়ক সদস্য রাকিব হাসান , আহ্বায়ক সদস্য রেজাউল করিম, আহ্বায়ক সদস্য শুভ সরকার আহত হয়েছেন।

 আক্কাসুর রহমান আঁখি হল ছাত্রদলের সভাপতি তোহা আকন্দ বলেন, আজ আমার ওপর যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার ও শিহাব উদ্দিন সিয়ামের নেতৃত্বে জলতরঙ্গ ইউনিটের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমাদের নির্মমভাবে পিটিয়েছে। তারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, জলতরঙ্গ ইউনিটের সন্ত্রাসীরা আজ আমার ওপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে। তারা ক্যাস্পাসে আধিপত্য বিস্তার করতে চাই। 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জিহাদ হাওলাদার বলেন, আমি কোন হামলা করেনি। আমার কয়েকজন ছোট ভাই কলেজে পড়ে, ওরা কি হলে সিট পাওয়ার যোগ্য দাবিদার না? 

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, আমি হলের সিট দেওয়ার কে? হলে সিট দিয়েছেন কলেজের অধ্যক্ষ। জলতরঙ্গ ইউনিট ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জন্য এই হামলা চালিয়েছে। আজ  জলতরঙ্গ ইউনিটের প্রতিষ্ঠাতা হাসানের নির্দেশনায় জিহাদ হাওলাদার ও সিয়ামের নেতৃত্বে হামলা চালানো হয়।

মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জাল কাঁপাল ইংল্যান্ড
  • ১৬ জুলাই ২০২৬
প্রথমদিনই ‘হাইকোর্ট’ দেখালেন ক্যাফেটেরিয়া পরিচালক, নবীনবরণে…
  • ১৬ জুলাই ২০২৬
মারামারি আর ফাউলে গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা–ইংল্যান্ডের
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence