জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক মুক্তিযোদ্ধা আনোয়ারাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

২৮ মে ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
জবি লোগো ও অধ্যাপক আনোয়ারা বেগম

জবি লোগো ও অধ্যাপক আনোয়ারা বেগম © সংগৃহীত

জুলাই হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমকে (আনু) ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার করা মামলার আসামী তিনি বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সূত্রাপুর থানার (ওসি) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা জবি ক্যাম্পাসের সামনে তাকে আটক করে আমাদের জানালে, আমরা তাকে গ্রেপ্তার করি। তাকে ফেব্রুয়ারি মাসে করা জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উনি থানার হাজতে রয়েছেন এবং কাল আদালতে তোলা হবে। 

অধ্যাপক আনোয়ারা বেগম (আনু) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপনার পাশাপাশি সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, অধ্যাপক আনোয়ারা বেগম আজ যে ক্যাম্পাসে আসবেন আমরা অবগত ছিলাম না।  তার বিরুদ্ধে মামলার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত নয়। শুনেছি পুলিশ উনাকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেপ্তার করেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ উল আজম সওদাগর বলেন, ‘আপগ্রেডেশন বোর্ডের নমিনি নির্ধারণ করেন রাষ্ট্রপতি। তাকে নমিনি থেকে বাদ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিলেও এখনো পাস হয়নি। তাকে বিভাগ থেকে ডাকে নি। বোর্ড মিটিংয়ে ডাকার কোনো এখতিয়ার বিভাগের নেই। তাকে রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে ডাকা হয়েছে। আজকে আমি ক্যাম্পাসেই আসি নাই।’

 

ট্যাগ: জবি
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9