আনুষ্ঠানিকভাবে কাল শুরু হচ্ছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম

২৬ মে ২০২৫, ১১:০২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে গঠিত রাজধানীর সরকারি সাত কলেজের অন্তবর্তীকালীন প্রশাসনের কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা আগামীকাল সকাল ১০টায় ইউজিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আগামীকালের প্রথম সভার মাধ্যমে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শুরু হবে। সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভায় ইউজিসির নীতিনির্ধারক কর্মকর্তা ,সাত কলেজের অধ্যক্ষবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হবে। এই সভা থেকে একটি পজিটিভ রেজাল্ট আসবে, পরবর্তী নতুনভাবে প্রজ্ঞাপন দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল সহযোগিতা নিয়ে আমরা এবার ভর্তি কার্যক্রমের কাজগুলো করবো। তাদের ছাড়া আমরা তো কাজ এগিয়ে নিতে পারবো না। তারা বলেছে আমাদের দ্ব্যর্থহীনভাবে সহযোগিতা করবে। কারণ আমাদের হাতে এমন কোন ম্যাকানিজম নাই যার মাধ্যমে আমরা ভর্তি পরীক্ষার কাজগুলো সম্পন্ন করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিন্তু অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। 

কতদিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার বিষয়ে চিন্তা করছি। আমরা চেষ্টা করছি দুই থেকে আড়াই মাসের মধ্যে যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। রাতারাতি সবকিছু পরিবর্তন হবে না। 

নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোর রূপরেখা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আমরা কাজ করার সুযোগ পাই নাই। আগামীকালের সভা থেকে আমাদের কাজ শুরু হবে। তখন নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখার বিষয়ে স্পষ্ট জানা যাবে। ইউজিসি কাঠামোর রূপরেখা নিয়ে আগে থেকে কাজ করছে তারা সে বিষয়ে জানেন। 

উল্লেখ্য, গত ১৮ মে দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে অগ্রসর হতে থাকা এই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬