মেধাবীরাই বাংলাদেশ বদলাবে: ইবি উপাচার্য

২৪ মে ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৯:৪৪ AM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইবি উপাচার্য © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মেধাবীরাই পৃথিবী বদলেছে, মেধাবীরাই বাংলাদেশ বদলাবে। মেধাবীরা সমাজের অগ্রগামী শক্তি। তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা সমাজকে এগিয়ে নিয়ে যায়। এই মেধাবীরা যাতে আশাহত না হয়, সে জন্য তাদের যোগ্য সম্মান দিয়ে উৎসাহিত করতে হবে। এ মেধার হিসাব প্রতিষ্ঠা করতে গিয়েই আজকের পরিবর্তিত বাংলাদেশ।

আজ শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, মানুষ যতটুকু চেষ্টা করবে, ততটুকুই সে অর্জন করবে। চেষ্টার কোনো বিকল্প নেই। তাই সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছ যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরও উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও বিশ্বের কাছে গর্বের সঙ্গে তুলে ধরবে। এ ছাড়া জুনিয়র যারা আছ, তোমরাও ভালো ফল অর্জনের চেষ্টা করবে। মানুষ যতটুকু চেষ্টা করবে, ততটুকুই সে অর্জন করে। তাই সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এ অর্জন উচ্চশিক্ষা ও চাকরির প্রতিযোগিতায় তোমাদের এগিয়ে রাখবে।’

ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এ ছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক।

আরও পড়ুন: একনেক সভায় ওঠেনি জবির প্রকল্প, ক্ষোভ শিক্ষার্থীদের

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২০১৮-১৯ বর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ৩৫ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রতি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফল অর্জনকারীদের মেডেল, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9