২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি, চালু থাকবে জরুরি পরিষেবা

২১ মে ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৪:৩৮ PM
লোগো

লোগো © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার থাকায় ছুটির মেয়াদ বেড়ে ২৩ দিনে দাঁড়িয়েছে। 

বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী  রবিবার (২৫ মে) থেকে  বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও বুধবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার  (১২ জুন) পর্যন্ত সব ইনস্টিটিউট, বিভাগ ও দফতর বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬