সরকারি এডওয়ার্ড কলেজ

ফজিলাতুন্নেছা হলের নতুন নাম আয়েশা সিদ্দিকা (রা.), বদলে গেল সুচিত্রা সেন হলের নামও

২১ মে ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ২১ মে ২০২৫, ১২:২৫ PM
নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া

নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া © টিডিসি ফটো

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে হলগুলোর পরিবর্তিত নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া।

কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের পরিবর্তিত নাম বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস এর পরিবর্তিত নাম আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাস এর পরিবর্তিত নাম জুলাই ৩৬ ছাত্রীনিবাস নির্ধারণ করা হয়েছে।

নতুন নাম ফলক উন্মোচনকালে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার, সহকারী সুপার এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট হলসুপাররা। সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন।

এ প্রসঙ্গে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম ও দক্ষতা বৃদ্ধিতে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান তিনি।’

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬