ইবি ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

২০ মে ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন

প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিন ব্যাপী ‌‌‌‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’। আজ মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমূদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহাম্মেদ সহ অন্যান্য শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেলা উপলক্ষ্যে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও বর্ণবর কিউব প্রদর্শনী করা হয়। এর জন্য মোট ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রতিটি দল পরিদর্শন করেন। 

প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় বহ বুড়িয়া ও জিনাইদহ জেলার বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬