ইবির লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বগ্রহণ ড. আরিফুজ্জামানের

১৯ মে ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
ইবির লালন শাহ হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান

ইবির লালন শাহ হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান © টিডিসি ছবি

দায়িত্ব নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের নবনিযুক্ত প্রভোস্ট ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান। সোমবার (১৯ মে) সন্ধ্যায় হল প্রভোস্টের কার্যালয়ে হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেনের স্থলাভিষিক্ত হন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছাড়াও অন্যান্য হলের প্রভোস্ট ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের প্রজ্ঞাপন হচ্ছে কাল!

সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, দীর্ঘদিন এই হলের দায়িত্ব ছিলাম। চেষ্টা করেছি হলে ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধান করার। ৩০ টাকা বা ৪০ টাকায় যে খাবারটা দেওয়া হয় তার মূল্যমান বাইরে অনেক। হল নিয়ে অনেক চিন্তাভাবনা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সবসময় তা পূরণ করা সম্ভব হয়নি। ট্রেজারার স্যারসহ প্রশাসনের সবাইকে অনেক বিরক্ত করেছি কিন্তু তা ছিল শুধু হলের স্বার্থে। আশা করি নতুন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।   

লালন শাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, সদ্য বিদায়ী প্রভোস্ট স্যার হলের অনেক কাজ করেছেন। বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি হলের দায়িত্ব পালন যে কতটা কষ্টকর তা আমি বুঝতে পারছি। স্যারের কাজের ধারাবাহিকতা বজায় রেখেই আমি দায়িত্ব পালন করতে চাই। আমি এখানে সেবা দিতে এসেছি, আমি আমার সর্বোচ্চটা এখানে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। 

উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, আমরা যারা বিভিন্ন দায়িত্ব পাই, আমাদের কাজ হচ্ছে পেছনে লোকের ভালো কাজ ধরে রাখা এবং সামনে নতুন করে ভালো কাজ করা। এই হলের অগ্রগতিকে ত্বরান্বিত করতে হবে। হলে চমৎকার একটি পাঠাগার করার জন্য বিদায়ী প্রভোস্টকে আমি ধন্যবাদ জানাই।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9