কুবি দ্বিতীয় সমাবর্তন নভেম্বরের মাঝামাঝি

১৮ মে ২০২৫, ১০:১১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। আজ রবিবার (১৮ মে) কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সমাবর্তনের আয়োজন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাবর্তন পিছিয়ে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: সাত কলেজের প্রশাসক হচ্ছেন চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ পাওয়া অধ্যাপক ইলিয়াস

এর আগে গত ২০ নভেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সমাবর্তনে ঘোষণা দিয়েছিলেন। দ্বিতীয়বার গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া এবং পোষ্য কোটা বাতিলের বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী। এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ায় সমাবর্তন পিছিয়ে আগামী সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সমাবর্তনের পরিকল্পনার জন্য উপ-উপাচার্যকে দায়িত্ব দেন।

সমাবর্তন পেছানোর বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী বলেন, ‘সমাবর্তনের অনুষ্ঠান যেহেতু দুপুরে দিকে হয়ে থাকে আর সেপ্টেম্বরের ওই সময়টাতে বেশি গরম পড়ে। এ জন্য আলোচনা শেষে আমরা সেপ্টেম্বর থেকে পিছিয়ে নভেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬