ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

১৮ মে ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩২ PM
ইবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ

ইবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ,আনারুল ইসলাম, আহসান হাবিব, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় তারা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’; ‘অ্যাকশন অ্যাকশন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’; ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: এক লটের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাল মাউশি

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সাম্যর ব্যাপক ভূমিকা ছিল। সাম্য হত্যার এত দিন পার হয়ে যাওয়ার পরও এখনো আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাইনি। শুধু ছাত্রদল করার অপরাধে সাম্য হত্যাকাণ্ডের তদন্তে আমরা গাফিলতি দেখতে পাচ্ছি৷ এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজকে হত্যা করা হয়েছে, সাম্যকেও হত্যার শিকার হতে হলো।  ছাত্রদলের নেতা হওয়ার কারণেই তারা সব সময় নির্যাতনের শিকার হলেও বিচার পান না।’

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমাদের একটি মাত্র চাওয়া, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা সাম্যকে হত্যা করেছে একটি চক্র। তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি দেখতে পাচ্ছি। একটি চক্র সাম্যর মৃত্যুতে হাসি-তামাশা করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬