কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

১৫ মে ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
সভাপতি আতিক হাসান শুভ ও  সাধারণ সম্পাদক মোঃ বাইজীদ হোসেন সা’দ

সভাপতি আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মোঃ বাইজীদ হোসেন সা’দ © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ এবং এখন টেলিভিশনের মোঃ বাইজীদ হোসেন সা’দ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫- এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান), অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ ( দ্য ডেইলি ক্যাম্পাস) এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রাকিবুল ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) মোঃ আব্দুল মজিদ (একুশে সংবাদ)।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন টিবিএন ২৪ এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন এবং ডেইলি সান এর স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬
বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের পেটানোর নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের
  • ০৬ আগস্ট ২০২৬
‎বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুধু নিয়মিত শিক্ষার্থীদের হওয়া…
  • ০৬ আগস্ট ২০২৬
বর্ষাকালে লবণ-চিনি শুকনো রাখার সহজ ও কার্যকর ৬ উপায়
  • ০৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন-বাড়িভাড়া-ইনক্রিমেন্ট নিয়ে সবশেষ যা …
  • ০৬ আগস্ট ২০২৬