কাল যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা জবি শিক্ষার্থীদের

১৩ মে ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন

সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন © টিডিসি ফটো

আবাসন ভাতা চালু ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করাসহ একাধিক দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে ইউজিসির সাথে মিটিং করে আশানুরূপ ফলাফল না পাওয়ায় সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, কালকেই আমরা লংমার্চ ট যমুনা কর্মসূচি পালন করবো। যদি প্রয়োজন হয় আমরা যমুনার সামনে থেকেই অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। কর্মসূচি চলাকালীন সময়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

জানা গেছে, গত সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীরা দাবি করেন। দাবি যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাশেদ রানা বলেন, ‘সব কিছুতে আমরা অবহেলার শিকার। নেই হল,নেই ঠিকমতো ক্লাসরুম। আমরা চাই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দেওয়া হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করা হোক।’

শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা আমাদের বাজেট ১৫৪ কোটি থেকে ৩০৫ কোটি টাকায় বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। কিন্তু ইউজিসি তা নাকচ করে দেয়। তারা স্বীকার করেছে যে জবির শিক্ষার্থীরা জরাজীর্ণ পরিবেশে পড়াশোনা করছে, কিন্তু বলেছে তাদের হাত-পা বাঁধা—তারা কিছু করতে পারবে না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া পাচ্ছি না। আমাদের অনশন কর্মসূচির সময় বলা হয়েছিল বাজেট বাড়ানো হবে, কিন্তু কোনো প্রতিফলন ঘটেনি। তাই আমাদের সবচেয়ে বড় অভিভাবকের কাছে দাবি পৌঁছে দিতে আমরা যমুনার উদ্দেশ্যে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9