জাবিতে গল্পের ছলে সাংবাদিকতা শেখা

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২১ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) কর্তৃক আয়োজিত ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার প্রথম পর্বটি মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা চারটায় সাংবাদিক সমিতির কার্যালয়ে শুরু হয়। উক্ত কর্মশালার প্রধান আকর্ষন ছিলেন যমুনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ৩৬০ ডিগ্রির সদস্যরা। এসময় তারা অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে গল্পে গল্পে প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

৩৬০ ডিগ্রির ইনভেস্টিগেশন টিম এডিটর অপূর্ব আলাউদ্দিন বলেন, ‘সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় আসতে হলে তাকে অবশ্যই প্রস্তুতি নিয়েই আসতে হবে। আর এই চ্যালেঞ্জিং পেশায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই টিকে থাকতে হবে। কোন চাপ কিংবা ভয়ে দমে না গিয়ে নিজের দায়িত্ববোধ থেকে কাজ করে যেতে হবে।’

এর আগে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য টিম ৩৬০ ডিগ্রিকে জাবিসাসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক । এসময় তিনি বলেন ‘সাংবাদিকতা একটা মহান পেশা। আর এই মহান পেশায় সবচেয়ে বেশি প্রয়োজন নৈতিকার। আমাদের নৈতিক ভাবে সৎ হতে হবে তবেই যেকোন পেশায় ভালো করা সম্ভব।’ তিনি এমন আয়োজন করার জন্য জাবিসাসকে ধন্যবাদ জানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিসাসের উপদেষ্টা ও আইন ও বিচার অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সহ সাংবাদিকতায় আগ্রহী প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী সাংবাদিক কর্মশালাটিতে অংশগ্রহণ করেন।

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬