‘আমরা কোনো আন্দোলনের একক মালিকানা দাবি করি না’

১১ মার্চ ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
বাকৃবির শাহজালাল হল ছাত্রদলের ইফতার

বাকৃবির শাহজালাল হল ছাত্রদলের ইফতার © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেছেন, ‘৭১ থেকে ২৪ বাংলাদেশ প্রশ্নে বিএনপি সর্বদা আপসহীন। শহীদ জিয়া এই দেশে ইসলামি মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও সাম্য শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে আগলে রাখতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো আন্দোলনের একক মালিকানা দাবি করি না। আবার আমরা ধর্মকেও ব্যবহার করি না। ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিটও বিক্রি করি না। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের উদারতা এবং মর্ম অনুধাবন করে গর্বিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই।’

সোমবার (১০ মার্চ) নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

বাকৃবির শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শাহজালাল হলের দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম তুষার বলেন, 'যে সমাজে নারীরা নিরাপদ নয়, সে সমাজ সুস্থভাবে চলতে পারে না। সে সমাজ কলুষিত। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। ধর্ষকের ফাঁসি চাই।’

ট্যাগ: ছাত্রদল
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9