যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে শিক্ষার নামে বাণিজ্য করতে দেয়া হবে না: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

১১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© জনসংযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে শিক্ষার নামে বাণিজ্য আর করতে দেয়া হবে না। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থীকে যাতে চাকরি খুঁজতে না হয়, সেই লক্ষ্যে সিলেবাস সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সকল কলেজে ট্রেডকোর্স এবং কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের এমন ভাবে তৈরি করা হবে যেন পাস করার পর তাদের আর চাকরি খুঁজতে না হয় বরং চাকরি দাতারাই নিজ দায়িত্বে তাদের খুঁজে বের করবে।

আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশালের উজিরপুর থানায় অবস্থিত গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন তার অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। গুড গভর্নেন্স এবং একাউন্টেবিলিটির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের শুরু থেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের সন্তানদেরকে আকাশ থেকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখতে হয়। এসময় সকল ধরনের রাজনীতি কলেজের বাহিরে রেখে আসতেও সকলকে সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বুয়েট এর অধ্যাপক ড. সাব্বির মোস্তফা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ, সভাপতি এবং পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9