ইবির প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

১০ জানুয়ারি ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
উদ্বোধন করছেন আব্দুল হান্নান চৌধুরী

উদ্বোধন করছেন আব্দুল হান্নান চৌধুরী © টিডিসি ছবি

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ‘ফ্যামিলি ডে-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচল) দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক রঙবেরঙের বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ফ্যামিলি ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। 

দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা নানান ধরনের খেলাধুলা, পিঠা উৎসবসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে মেতে উঠেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান। 

ট্যাগ: ইবি
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9