পুঁজিবাদী সমাজব্যবস্থায় নারী একটি ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে: সামিনা লুৎফা

২২ নভেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. সামিনা লুৎফা

অধ্যাপক ড. সামিনা লুৎফা © টিডিসি ফটো

পুঁজিবাদী সমাজব্যবস্থায় নারী একটি ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিমত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা।

শুক্রবার (২২ নভেম্বর) সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সেন্টার ফর ক্রিটিক্যাল ডিসকোর্স কর্তৃক আয়োজিত ‘বাস্তব অভিজ্ঞতা ও তত্ত্বের সংলাপ: বাংলাদেশের নারীবাদী আন্দোলনের বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি' শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন তিনি। 

সামিনা লুৎফা বলেন, ‘কার্ল মার্ক্সের পুঁজিবাদী সমাজব্যবস্থায় নারীকে যে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি হলো নতুন শ্রমশক্তি জন্ম দেওয়ার ঘুঁটি। নারীরা শ্রমশক্তি উৎপাদনের একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু তার জন্য তাকে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। 

তিনি বলেন, ‘যখন আমরা শিল্পায়নের যুগে প্রবেশ করেছি, তখন কাজের জায়গা এবং গৃহস্থালি ভাগ হয়ে গিয়েছে। যার ফলে নারীর জন্য গৃহস্থালি এবং পুরুষের জন্য কাজের জায়গা নির্ধারিত হয়েছে। কিন্তু ঘরে যে শুধু নতুন শ্রমশক্তি উৎপাদন হচ্ছে তাই নয়, সেখানে যাবতীয় কাজই নারীকে করতে হচ্ছে। যার জন্য নারীরা কোনো মূল্য পায় না। যার ফলে নারীরা বিনামূল্যে শ্রম দিতে দিতে তাদের জীবন পার করে এবং মার্ক্সবাদী নারীবাদে এই যে নারীরা বিনামূল্যে শ্রম দেয় তার জন্য সম্পূর্ণভাবে দায়ী করা হয় পুঁজিবাদকে।

এছাড়াও আলোচনা সভায় নারীবাদ সম্পর্কে নিজেদের বাস্তব অভিজ্ঞতা গল্পাকারে তুলে ধরেন অনেকেই। নারীবাদের পক্ষে বিপক্ষেও নানা আলোচনা হয় এই সেমিনারে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬