বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ব্যানার-পোস্টার লাগালেই ব্যবস্থা

০৭ নভেম্বর ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুন না লাগাতে আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ এর ব্যত্যয় ঘটালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর ১০৮ তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য ও দখলদারিত্ব এবং সকল ধরণের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা হয়। এমতাবস্থায় ক্যাম্পাসে সকল ধরণের রাজনৈতিক পোস্টার, ব্যানার ফেস্টুন না লাগিয়ে প্রশাসন কে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ এর ব্যত্যয় ঘটালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হলেও ৬ নভেম্বর  বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ভবনের দেয়ালগুলোতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার দেখা যায়। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরী হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোস্টার না সাটানোর নোটিশ জারি করে।

অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ সরকারি কর্মকর্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950